শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে আমজানি উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কালিহাতীতে আমজানি উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

শুভ্র মজুমদার কালিহাতী প্রতিনিধি; টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ইউনিয়নের আমজানি উচ্চ বিদ্যালয়ের নতুন চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে আমজানি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বি.কম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আখতারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক অজয় কুমার দে সরকার লিটন,পারখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য এনামুল হক দুলাল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার, কালিহাতী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার, পারখী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনছার আলী ও সাধারণ সম্পাদক আব্দুল করিম প্রমুখ।

আমজানি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular