প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ৩১ জানুয়ারি ‘প্রাইমনিউজবিডি২৪ডটকম’ নিউজ পোর্টালের অপরাধ বিভাগে ‘সখীপুরে এক মাসে বনবিভাগের জায়গায় ঘর উত্তোলনে কোটি টাকা ঘুষ লেনদেন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে আমি বন বিভাগকে দুই লাখ টাকা ঘুষ দিয়েছি বলে যে তথ্য প্রকাশ হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। প্রকৃতপক্ষে বহেড়াতৈল রেঞ্জের গড়গোবিন্দপুর মৌজার ১০৭৩ দাগে আমার পৈত্রিক জমিতে ভবন নির্মাণ করেছি। আমি সংবাদটির নিন্দা ও প্রতিবাদ জানাই।

শাকিল আনোয়ার

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর