নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মো.মঞ্জুরুল ইসলাম ওরফে মনসুর আলী (২৫) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে টাঙ্গাইল পৌরসভার পশ্চিম আকুর টাকুর পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মনসুর আলী টাঙ্গাইল পৌরসভার পশ্চিম আকুর টাকুর পাড়া গ্রামের নবাব আলীর ছেলে।
টাঙ্গাইল মডেল থানার সহকারি উপ-পরিদর্শক (এমসআই) আমিনুর রশিদ জানান, ২০১৩ সালে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি মনসুর আলী এতোদিন পালিয়ে ছিলেন। তিনি এলাকায় অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
