নিউজ টাঙ্গাইল ডেস্ক: কালের কন্ঠের সখীপুর প্রতিনিধি শাকিল আনোয়ারকে সভাপতি ও সমকাল প্রতিনিধি এনামুল হককে সাধারণ সম্পাদক করে সখীপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলা সভাকক্ষে এক বছরের জন্যে এ কমিটি ঘোষণা করা হয়। টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা কমিটি ঘোষণা করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, পৌর মেয়র আবু হানিফ আজাদ, ইউএনও মৌসুমী সরকার রাখী, সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া বাদল, ওসি মাকসুদুল আলম, প্রথম আলোর জেলা প্রতিনিধি কামনাশীষ শেখর, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি নাসির উদ্দিন, সমকাল প্রতিনিধি রহিম মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
