সখীপুরে হোম কোয়ারেন্টাইন না মানায় প্রবাসীকে ৫০ হাজার টাকা জরিমানা

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে হোম কোয়ারেন্টাইন না মানায় ওমান ফেরত এক প্রবাসীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় ওই প্রবাসীকে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা।

জানা যায়, ওই প্রবাসী ওমান থেকে দেশে ফিরে জনসম্মুখে ঘুরা ফেরা করছিলেন। খবর পেয়ে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা বলেন, ‘ওই প্রবাসীকে জরিমানা করা হয়েছে। পরে তাকে একটি ঘরে একাই থাকা (হোম কোয়ারেন্টাইন) জন্য নির্দেশনাও দেওয়া হয়েছে।’

 

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর