নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে সামাজিক দূরত্ব বজায়ে সরকারি নির্দেশনা অমান্য করায় পুলিশ লাঠিচার্জ করেছে।
বুধবার দুপুরে ভূঞাপুরের বিভিন্ন স্থানে আইন অমান্য করে ঘরের বাইরে অযাচিত চলাফেরা, মাস্ক পরিধান না করা এবং দোকানপাট খোলা রাখায় এই লাঠিচার্জ চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, আমরা সাধারণ মানুষের মধ্যে বেশ কিছুদিন ধরে সচেতনতামূলক প্রচার ও ঘরে থাকার অনুরোধ করে আসছিলাম। এরপরও কিছু মানুষ অযাচিত ঘুরাফেরা করছিল। তাদেরকে ঘরে ফেরাতে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে সতর্ক করা হচ্ছে।
