শনিবার, মে ৯, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুর-বাসাইলে করোনাভাইরাস নিয়ে সৃষ্ট সঙ্কট মোকাবেলায় হত দরিদ্রদের মাঝে এমপি’র সম্মানি...

সখীপুর-বাসাইলে করোনাভাইরাস নিয়ে সৃষ্ট সঙ্কট মোকাবেলায় হত দরিদ্রদের মাঝে এমপি’র সম্মানি ভাতা বিতরণের ঘোষণা

নিজস্ব প্রতিনিধি: করোনাভাইরাস নিয়ে সৃষ্ট সঙ্কট মোকাবেলায় সখীপুর-বাসাইলের হত দরিদ্রদের মাঝে এক মাসের সম্মানী ভাতা বিতরণের  ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের।  আগামী ৩১ মার্চ মঙ্গলবার তাঁর নির্বাচনী এলাকা সখীপুর ও বাসাইল উপজেলার প্রত্যন্ত অঞ্চলের দরিদ্রদের মাঝে এ অর্থ বিতরণ করা হবে। সরকারীভাবে গণজমায়েত নিষিদ্ধ থাকায় বিতরণের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতা নেওয়া হবে বলে জানা গেছে।

এ বিষয়ে সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম বলেন, সম্মানী ভাতারথেকে ১ লাখ ৫০ হাজার টাকা গরীব দুঃখী হত দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হবে।  এ সময় দরিদ্রদের সহায়তায় সমাজের বিত্তবানদের সাহায্যের হাত এগিয়ে দিতে এবং প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখে চলমান সঙ্কটে মানুষকে ধৈর্য ধরার আহবান জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular