শনিবার, মে ৯, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে চেয়ারম্যান গোলাম ফেরদৌসের উদ্যোগে  হত দরিদ্রের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

সখীপুরে চেয়ারম্যান গোলাম ফেরদৌসের উদ্যোগে  হত দরিদ্রের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

এম সাইফুল ইসলাম শাফলু : করোনা দুর্যোগ মোকাবেলায় টাঙ্গাইলের সখীপুরের বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান গোলাম ফেরদৌস  তার ব্যক্তি উদ্যোগে ইউনিয়নের  ৩২০জন হত দরিদ্রের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। ৩০ মার্চ সোমবার দিনব্যাপী বহেড়াতৈল ইউনিয়নের ৯টি ওয়ার্ডে   ঘুরে ঘুরে দরিদ্রদের মাঝে এসব  সামগ্রী বিতরণ করেন তিনি।  এর আগে ওইদিন সকাল নয়টায় বগা প্রতিমা গোল ঘর এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণের শুভে  উদ্বোধন করেন সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু। বিতরণকালে আওয়ামী লীগ নেতা ফজলুল হক তালুকদার, গোলাম সারোয়ার শিম্মী, সংশ্লিষ্ট  ইউনিয়নের মেম্বারবৃন্দ,  এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  এতে প্রতিজনকে   ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ ও একটা বল সাবান  প্যাকেট ভর্তি করে ওই ইউনিয়নের ৩২০ জন হত দরিদ্রের  মাঝে  বিতরণ করা হয়।

বহেড়াতৈল ইউপি চেয়ারম্যান গোলাম ফেরদৌস নিউজ টাঙ্গাইলকে বলেন, ব্যক্তিগত উদ্যোগে বহেড়াতৈল ইউনিয়নের ৩২০ জন হত দরিদ্রকে  এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময়  তিনি করোনা ভাইরাস মোকাবেলায়  এলাকার বিত্তশালীদের  দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular