শনিবার, আগস্ট ৮, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে কর্মহীন নৃ-তাত্ত্বিক  ও হিজড়াদের মাঝে ইউএনও’র খাদ্যসমাগ্রী বিতরণ

সখীপুরে কর্মহীন নৃ-তাত্ত্বিক  ও হিজড়াদের মাঝে ইউএনও’র খাদ্যসমাগ্রী বিতরণ

এম সাইফুল ইসলাম শাফলু : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে হতদরিদ্র ও ও কর্মহীন হয়ে পড়া শতাধিক  নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী ও হিজড়াদের (তৃতীয় লিঙ্গ) দিন রাত ঘুরে ঘুরে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করছেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা।  সোমবার সকাল থেকে রাত ১১টা পর্যন্ত   দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে  উপজেলার গড়গোবিন্দপুর, মহানন্দপুর, বড়চালা ও বাশারচালা গ্রামের বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।

অপরদিকে সোমবার রাতে দুইটি পরিবারের লোকজন ও শিশু না খেয়ে আছে এমন ফোনে পেয়ে ইউএনও আসমাউল হুসনা লিজা রাত ১০ টার দিকে উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. এরশাদুল আলমকে সঙ্গে নিয়ে দাড়িয়াপুর ইউনিয়নের ছোটমৌশা গ্রামের  বাড়িতে গিয়ে ওই দুই পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি আলু ও দেড় কেজি করে ডাল এবং অভুক্ত দুই শিশুকে দুধ কেনার জন্য ৫০০ করে টাকা বিতরণ করেন তিনি।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular