ময়মনসিংহ মেডিক্যালের ৫ চিকিৎসকসহ ১৪ জনের করোনা পজিটিভ

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা শেষে হাসপাতালের পাঁচ চিকিৎসকসহ নার্স ও কর্মচারী মিলে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার(২১ এপ্রিল) পিসিআর ল্যাবে পরীক্ষা শেষে এই তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্ত রঞ্জন দেবনাথ।

তিনি জানান, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পাঁচ চিকিৎসকসহ নার্স ও কর্মচারী মিলে ১৪ জন, জেলার ফুলবাড়িয়ার একজন, নেত্রকোনা জেলার চার জন এবং জামালপুরের একজন ব্যক্তির নমুনায় করোনার উপস্থিতি মিলেছে। আক্রান্ত চিকিৎসকদের মধ্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ, ওয়ান স্টপ সার্ভিস ও গাইনি ওয়ার্ডের চিকিৎসক রয়েছেন বলে জানান তিনি।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষী নারায়ণ মজুমদার জানান, তথ্য গোপন করে হাসপাতালের কিডনি বিভাগের ডায়ালাইসিস, আইসিইউতে করোনা আক্রান্ত রোগী চিকিৎসা নেওয়ায় তাদের চিকিৎসা দিতে গিয়ে হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালের চিকিৎসা সেবা কাজে নিয়োজিত চিকিৎসক, নার্স ও সাপোর্টিং কর্মচারীরাই বেশি ঝুঁকিতে আছেন বলে জানান তিনি।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর