নিজস্ব প্রতিনিধি: ৩১ মে প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে সখীপুরের সেরা হয়েছে বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজের সাব্বির হাসান জয়। সাব্বির বিজ্ঞান বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় ১৩০০ নম্বরের মধ্যে ১২০০ নম্বর পেয়ে চমক সৃষ্টি করে জিপিএ-৫ পেয়েছে। সে উপজেলার মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে সেরার কৃতিত্ব অর্জনকারী।
সাব্বির হাসান জয় সখীপুর সংবাদপত্র এজেন্ট ও কচুয়া গ্রামের শাহীনুজ্জামানের ছেলে। ওই প্রতিষ্ঠানের সানজিদা আক্তার ১১৬৫ নম্বর পেয়ে উপজেলায় দ্বিতীয় সেরা হয়েছে।
সাব্বির হাসান জয় বড় হয়ে প্রকৌশলী হতে চায় এবং তার মুক্তিযোদ্ধা দাদার স্বাধীন করা দেশের মানুষের সেবা করতে চায়।
বাবা শাহীনুজ্জামান ও মা লিনা আক্তার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
নিউজ টাঙ্গাইল এর সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু সাব্বির হাসান জয় কৃতিত্বপূর্ণ ফলাফল করায় অভিনন্দন জানিয়েছেন।
