‘ঢাকা উওর গাজীবাড়ী পাক দরবার শরীফের ছাহেবজাদা,বাংলাদেশ তরীকত ফ্রন্ট এর চেয়ারম্যান মুফতি সৈয়্যদ মাহাদী হাসান বুলবুল এক বিবৃতিতে এশিয়া মহাদেশের মধ্যে প্রক্ষ্যাত আলেমেদ্বীন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পীরে কামেল হযরত মাওলানা আল্লামা কাযী নুরুল ইসলাম হাসেমী হুজুর এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।

বিবৃতিতে যুগশ্রেষ্ঠ আলেমেদ্বীন এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাহার শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগের কারনে চট্রগ্রামের বেসরকারি একটি হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্হায় আজ ০২ জুন ভোর ০৫ ঘটিকায় অসংখ্য ভক্ত আশেকানদের রেখে শেষ নিঃস্বাস ত্যাগ করেন…ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিঊন!
