টাঙ্গাইলে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: লক্ষীপুরের হিরামনি ও নেত্রকোনার বারহাট্রার মারুফাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার ( ১৬ জুন ) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ টাঙ্গাইল শাখার নেতৃবৃন্দরা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদ টাঙ্গাইল শাখার সমন্বয়ক মো. আলিফ, কাউছার আহমেদ, প্রিয়ম, আছাদ প্রমুখ।

এ সময় মানববন্ধনে বহন কারিদের কাছে প্ল্যাকার্ড এ লেখা ছিলো ধর্ষককে জামিন দিয়ে প্রতিবাদ কারীকে গ্রেফতার ঐ নীতির অবসান চাই, ধর্ষকের…কেটে দাও, রাজনীতি করা আমার সাংবিধানিক অধিকার, তবুও হুমকি কেন ?, জনতার অধিকার আমাদের অঙ্গীকার ইত্যাদি।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর