রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে শোবার ঘরে একসাথে আত্মহত্যা করেছে স্বামী-স্ত্রী। জেলার রাণীশংকৈল উপজেলায় ১৬ জুন মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় এ আত্মহত্যার ঘটনা ঘটেছে।
উপজেলার বিরাশী বাজার নামক এলাকায় নিজ বাড়ির শোবার ঘরে ঝুলন্ত অবস্থায় স্বামী বিপুল ও স্ত্রী পারুলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে লাশ পাঠানো হয়েছে। রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।