গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় টাঙ্গাইলের নারী পোশাকশ্রমিক নিহত

নিউজ ডেস্ক: গাজীপুরে কর্মস্থলে যাওয়ার পথে প্রাইভেটকারের ধাক্কায় এক পোশাকশ্রমিক নিহত ও অপর দুজন আহত হয়েছেন। শনিবার সকালে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া নারীর নাম শান্তনা (৩০)। তিনি টাঙ্গাইল মধুপুর উপজেলার পীরগাছা এলাকার সুনীল চন্দ্র বর্মণের স্ত্রী। দুর্ঘটনায় আহত দুই পোশাকশ্রমিক হলেন শারতি রানী ও মায়া রানী।

পুলিশ জানায়, ওই তিন নারী স্থানীয় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক। সকালে তাঁরা বাসা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। সদর উপজেলার ভবানীপুর এলাকায় তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন।

এ সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার তাঁদের ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান শান্তনা। গুরুতর আহত হন শারতি ও মায়া। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয় লোকজন।

বিষয়টি নিশ্চিত করেছেন নাওজোর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফরিদুজ্জামান। তিনি জানান, নিহত শান্তনার লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর প্রাইভেটকারটি রেখে চালক পালিয়ে গেছেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর