মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
Homeআমাদের টাঙ্গাইলটাঙ্গাইলে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল প্রত্যাশীদের বৃক্ষরোপন

টাঙ্গাইলে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল প্রত্যাশীদের বৃক্ষরোপন

নিজস্ব প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী “শেখ হাসিনার আহ্বান  ৩ টি করে গাছ লাগান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮ এর প্যানেল প্রত্যাশী কমিটির উদ্যোগে টাঙ্গাইলের সখীপুরে  বৃক্ষরোপণ কর্মসূচি  উদ্বোধন করা হয়েছে। পরিবেশগত ভারসাম্য রক্ষার্থে এবং ফলমূল ও বনজ সম্পদ দেশকে স্বনির্ভর করে তুলতে বুধবার উপজেলার গজারিয়া ইউনিয়নের ডাবাইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপন কর্মসূচির  উদ্বোধন করেন সখীপুর বিআরডিবি’র ভাইস চেয়ারম্যান নিউজ টাঙ্গাইলের সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু। এ সময় টাঙ্গাইল জেলা প্যানেল প্রত্যাশী কমিটির সভাপতি মনিরুজ্জামান পাপ্পু,  উপদেষ্টা জাহিদুল ইসলাম,   রেজাউল ইসলাম তালুকদারসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ কমিটির পক্ষ থেকে সপ্তাহব্যাপি উপজেলার বিভিন্ন স্কুলের আঙ্গিনায় বৃক্ষরোপন কর্মসূচি অব্যাহত থাকবে।
বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে বিআরডিবি ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলু বলেন: দেশের প্রতিটি মানুষের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষন বনজ সম্পদের চাহিদা পুরন ও কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য পরিকল্পিত ভাবে পর্যাপ্ত গাছ লাগানো  প্রয়োজন ।
বৃক্ষ রোপন কর্মসূচিতে জেলা কমিটির সভাপতি মনিরুজ্জামান পাপ্পু  প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পরবর্তী প্রাথমিক শিক্ষা খাতকে এগিয়ে নিতে প্রাথমিকে প্যানেলের মাধ্যমে নিয়োগদান করে প্রাথমিক শিক্ষক সংকট দূর এবং করোনা কারণে পিছিয়ে পড়া শিক্ষা খাতকে অগ্রসর করার জন্য ৩৭ হাজার মেধাবীদেরকে প্যানেলের মাধ্যমে নিয়োগদানের আহ্বান জানান।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular