কালিহাতীতে স্ত্রীর চোখ উপড়ে ফেলার ঘটনায় ঘাতক স্বামীর শাস্তির দাবি

মো. নাসির উদ্দিন, নিজস্ব সংবাদদাতা: টাঙ্গাইলের কালিহাতীতে স্ত্রী আঁখি আক্তার (১৮) চোখ উপড়ে ফেলার ঘটনায় ঘাতক স্বামী ফারুক হোসাইনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই) উপজেলার নারান্দিয়া বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, নারান্দিয়া ইউপি সদস্য আনোয়ার হোসেন, তাসলিমা বেগম, সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল মান্নান তালুকদার, ফারুক চৌধুরী, জাহিদ হোসেন, মিথিলা চৌধুরী প্রমুখ।
এতে বক্তারা বলেন, আর যেন কোন মেয়ে স্বামী কর্তৃক নির্যাতিত না হয়। এজন্য ঘাতক স্বামী ফারুক হোসাইনের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি দাবি করেন। এসময়  উপজেলার নারান্দিয়া ইউনিয়নের শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত প্রকাশ, গত ৫ জুলাই উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মাইস্তা চৌধুরীপাড়া গ্রামের মজিবর রহমানের মেয়ে আঁখি আক্তার মাদক ব্যবসায় রাজি না হওয়ায় রাতের আঁধারে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে চোখ উপড়ে ফেলে স্বামী ফারুক হোসাইন (২৫)। পরে আহত আঁখি আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
ওই ঘটনায় গাজীপুর সদর থানায় এক সাধারণ ডায়েরী করা হয়েছে। তার পরেও একাধিকবার মোবাইল ফোনে আঁখি আক্তারসহ তার পরিবারের চার সদস্যকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। রোববার ভোর রাতে সিঁধ কেটে স্ত্রী আঁখির ঘরে প্রবেশ করে মাটিতে নিজের নাম লিখে রেখে কাচি (সিজার) দিয়ে আঁখির চোখে ঘা দিয়ে পালিয়ে যায় স্বামী ফারুক হোসাইন। আঁখির আত্মচিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে ফারুক হোসেন পালিয়ে যায়।
এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর