ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুর বাজারে অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার দুপুর ২.৩০ মিনিটে উপজেলার হামিদপুর বাজারে এ অভিযান চালিয়ে জালগুলো জব্দ করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার জানান, জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা। সরকার কারেন্ট জাল নিষিদ্ধ করেছে। দেশের মৎস্য সম্পদ রক্ষা আইনে অবৈধ জালের ব্যবহার বন্ধে এই অভিযান পরিচালনা করেছি। এ অভিযান সারা বছর ও সব সময়ই চলবে। জব্দকৃত জালগুলো পুড়িয়ে নষ্ট করা হয়েছে।
