রবিবার, মে ১০, ২০২৬
Homeস্বাস্থ্য কথাকখন মাস্ক পরা জরুরি

কখন মাস্ক পরা জরুরি

করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে অনেক দেশ। তবে দীর্ঘক্ষণ অনেকে মাস্ক পরে থাকতে পারেন না।

তবে এখন প্রশ্ন হলো– কোন সময়ে মাস্ক পরা জরুরি?

এ বিষয়ে মেডিসিন ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ কনসালট্যান্ট ডা. ফাহিম আহমেদ রুপম (সিটি স্কিন সেন্টার, শান্তিনগর, ঢাকা) বলেন, মাস্ক পরলে করোনা সংক্রমণ রোধ করা যায়। তবে সবসময় আপনাকে মাস্ক পরে থাকতে হবে বিষয়টি এমন নয়।

১. ঘর থেকে বাইরে বের হলেই অবশ্যই আপনাকে মাস্ক পরতে হবে।

২. ব্যক্তিগত গাড়িতে যদি আপনি চলাচল করেন ও একা থাকেন তা হলে মাস্ক ব্যবহারের দরকার নেই। তবে ভাড়ায়চালিত গাড়ি ব্যবহার করলে মাস্ক পরুন।

৩. ব্যায়াম ও হাঁটার সময় মাস্ক পরবেন না। এত শ্বাস নিতে সমস্যা হতে পারে।

৪. আপনি যেখান দিয়ে হাঁটছেন, সেখানে যদি একা থাকেন; তবে মাস্ক না পরলেও হবে।

৫. মাস্ক ব্যবহার করলে গাড়ির এসি বন্ধ রেখে জানালার কাচ নামিয়ে দিন । এতে বাতাস চলাচল ঠিক থাকবে।

৬. গাড়ি দাঁড় করানো অবস্থায় মাস্ক ব্যবহার করুন। গাড়ি থেকে নামার সময় অবশ্যই মাস্ক পরে নিন।

৭. ঘরে করোনা রোগী থাকলে মাস্ক ব্যবহার করুন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular