বুধবার, মে ১৩, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে গরুর শিংয়ের আঘাতে দুই সন্তানের জননীর মৃত্যু

সখীপুরে গরুর শিংয়ের আঘাতে দুই সন্তানের জননীর মৃত্যু

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে নিজ ফার্মের গরুর শিংয়ের আঘাতে সালমা বেগম (৩০) নামের দুই সন্তানের জনীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত সালমা বেগম ওই ওয়ার্ডের রিপন সিকদারের স্ত্রী। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

জানা যায়, শুক্রবার দুপুর ১টার দিকে সালমা বেগম নিজ বাসায় গরুর ফার্মে কাজ করতে গেলে একটি গরু তার উপর চড়াও হয়। এ সময় গরুর শিংয়ের আঘাতে ও গলায় রশি পেঁচিয়ে গুরুতর আহত হলে পরে তাকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজ বলেন, লাশের গলায় ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular