বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামধুপুরে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে জখম করল স্ত্রী

মধুপুরে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে জখম করল স্ত্রী

সাইফুল ইসলাম, মধুপুর: টাঙ্গাইলের মধুপুরে ঘুমন্ত অবস্থায় স্বামী সুমনকে (৩৮) কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্ত্রী সাবিনা বেগম (৩০) বিরুদ্ধে।

এ ঘটনায় স্থানীয়রা সুমনের স্ত্রী সাবিনাকে গাছে বেঁধে আটকে রাখেন উত্তেজিত জনতা। পরে খবর পেয়ে সকাল পৌনে ৯টার দিকে সাবিনাকে উদ্ধার করেন পুলিশ।

এরআগে কুপিয়ে আহত করার ঘটনায় সুমনকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করেন। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয় তার স্বজনরা।

রবিবার (৪ অক্টোবর) ভোরে মধুপুর পৌর এলাকার দামপাড়ায় এ ঘটনা ঘটে।

সুমন দামপাড়ার আব্দুল মজিদের ছেলে। মধুপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক কামাল এ বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, সুমনের পারিবারিক সূত্র জানায়, সাবিনা বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীন আচরণ করছেন। এরইধারাবাহিকতায় রবিবার সকালে সুমনকে কুপিয়ে জখম করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular