সখীপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার গজারিয়া ইউনিয়নের কালিয়ানপাড়া গুডনেইবারস্ বাংলাদেশ সিডিপি সখীপুর শাখার উদ্যোগে এ দিবস পালিত হয়।

এতে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আরবি প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন।

 

এ সময় অন্যদের মধ্যে সিডিপি ম্যানেজার বকুল চন্দ্র ভৌমিক, সখীপুর প্রেসক্লাব’র সহ-সভাপতি তাইবুর রহমান, সিডিপির হেলথ অফিসার ডা. আরিফুজ্জামান খান ও মো. শাহিন উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা করোনা ভাইরাস থেকে বাঁচতে হাত ধোয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং পরে উপস্থিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাত ধোয়ার প্রশিক্ষণ ও লিফলেট বিতরণ করেন।

 

 

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর