মধুপুরে বাস-সিএনজি সংঘর্ষে ঝড়ে গেল ২ প্রাণ, আহত ৫

মধুপুর সংবাদদাতা: টাঙ্গাইলের মধুপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক মো. আমিনুল ইসলাম (৩০) ও যাত্রী মো. জুয়েল (২৩) নামে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৫ জন।

আমিনুল মধুপুর পৌরসভার পোদ্দারবাড়ী এলাকার নুরুল ইসলামের ছেলে ও যাত্রী জুয়েল ময়মনসিংহ মুক্তাগাছা পৌর এলাকার মৃত কদ্দুস আলীর ছেলে।

আহতরা হলেন- মময়মনসিংহের মুক্তাগাছা এলাকার সাদ্দাম (৩০), হোসনেআরা (৩০), শাহজাহান আলী (৩৮), মধুপুরের কাকরাইদ এলাকার সালেহা (৩৫) ছাত্তার (৩৫)।

শনিবার (১৭ অক্টোবর) রাতে টাঙ্গাইল- ময়মনসিংহ মহাসড়কের মধুপুর উপজেলার পঁচিশ মাইল এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। রবিবার (১৮ অক্টোবর) সকালে মধুপুর থানা অফিসার ইনচার্জ মো. তারিক কামাল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি তারিক কামাল জানান, শনিবার রাতে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী প্রান্তিক বাস পঁচিশ মাইল এলাকায় পৌঁছলে পথিমধ্যে ময়মনসিংহগামী একটি সিএনজির সাথে সংঘর্ষ হয়। এসময ঘটনাস্থলে সিএনজি চালকের মৃত্যু হয়, আহত হয় ৬ জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়ার পথে সিএনজি যাত্রী জুয়েল নামে আরেক জনের মৃত্যু হয়। পরে বাকি ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করানো হয়।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর