Homeটাঙ্গাইল জেলাভূঞাপুর থানা পুলিশের সাথে পূজাঁ কমিটির মতবিনিময় ও ঘি বিতরণ

ভূঞাপুর থানা পুলিশের সাথে পূজাঁ কমিটির মতবিনিময় ও ঘি বিতরণ

ফরমান শেখ: আসন্ন শারদীয় দূর্গাপূজাঁকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার প্রত্যেক দূর্গাপূজাঁ কমিটির সদস্যের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ভূঞাপুর থানা পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গণে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভা অনুষ্ঠানের শুরুতে প্রত্যেক দূর্গাপূজাঁ উদযাপন কমিটি সদস্যদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা করা হয়। পরে ‘ঘি বাড়ীর’ সত্ত্বাধিকারী ও সাংবাদিক অভিজিৎ ঘোষের সৌজন্যে প্রত্যেক পূজা কমিটি সদস্যের মাঝে ‘ঘি বাড়ীর’ ঘি বিতরণ করেন।

অতিথিরা ‘ঘি বাড়ীর’ ঘি বিতরণ করছেন

এসময় ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রা‌শিদুল ইসলা‌মের সভাপ‌তি‌ত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান ম‌নিরুল ইসলাম বাবু, ভূঞাপুর প্রেসক্লা‌বের সভাপ‌তি শাহ্আলম প্রামা‌ণিক, সুজন-সুশাস‌নের জন্য নাগ‌রিক উপ‌জেলা শাখা’র সাধারণ সম্পাদক স‌ন্তোষ কুমার দত্ত প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন- ভূঞাপুর থানার উপ-পরিদর্শক টিটু চৌধুরী, উপ‌জেলা পূজাঁ উদযাপন প‌রিষ‌দের সভাপ‌তি সরন দত্ত, সম্পাদক র‌বিন্দ্রনাথ দাস, ঘি বা‌ড়ী এর সত্ত্বাধিকার ও সাংবাদিক অভি‌জিৎ ঘোষসহ উপ‌জেলার প্রত্যেক পূজা ক‌মি‌টির সভাপ‌তি ও সম্পাদকসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা।

RELATED ARTICLES

Most Popular