এম সাইফুল ইসলাম শাফলু : “মুজিব বর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র ” এ শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের সখীপুরে কমিউনিটি পুলিশিং দিবস পালিত হয়েছে। শনিবার সখীপুর থানা ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটি এ উপলক্ষে র্যালি ও আলোচনাসভার আয়োজন করে।
এতে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, ওসি আমির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, ওসি (তদন্ত) এএইচ এম লুৎফুল কবির, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি অধ্যক্ষ সাঈদ আজাদ, সাধারণ সম্পাদক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, অধ্যক্ষ রহিজ উদ্দিন, পৌরসভা কমিউনিটি পুলিশিং এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা এমও গণি, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসলিমা খাতুনসহ পুলিশ ও কমিউনিটি পুলিশিংএর সদস্যরা অংশ নেন।
