Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে সৎ মেয়েকে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

ঘাটাইলে সৎ মেয়েকে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে ধর্ষক হবিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার টাঙ্গাইল শহর থেকে ধর্ষক হবিবুর রহমানকে(৫৫) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হবিবুর রহমান(হবি) কালিহাতি উপজেলার সালেংকা গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে।

ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, ঘটনার পর থেকেই হবি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল টাঙ্গাইল শহর থেকে ধর্ষক হবিবুর রহমানকে(৫৫)গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, বিয়ের পর ঘরজামাই হিসেবেই থাকেন হবিবুর। সম্প্রতি বাড়িতে বন্যার পানি ওঠায় মেয়েকে নিয়ে স্বামীর সঙ্গে ঘাটাইল উপজেলার হামিদপুরে আধাপাকা টিনের ঘরে ভাড়া থাকতেন। গত ৬ অক্টোবর রাতের খাবার শেষে তারা ঘুমাতে যান। মেয়ে খাটে ঘুমাতে যায় এবং তারা স্বামী ও স্ত্রী দু’জনে ঘরের মেঝেতে ঘুমিয়ে পড়েন। রাত ১১টার দিকে খাটে গিয়ে সৎ মেয়েকে ভয় দেখিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করেন হবিবুর।

পরে মেয়ের কান্নার শব্দে ঘুম ভাঙলে স্বামী পালিয়ে যান। পরে এলাকাবাসীর বিষয়টি জানতে পেরে ওই মেয়ের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পান। এলাকাবাসী ৯৯৯ নম্বরে কল দেন এবং বিষয়টি নিয়ে ওখান থেকে থানায় যোগাযোগ করতে বলা হলে মেয়ের মা ঘাটাইল থানায় মামলা দায়ের করেন।

RELATED ARTICLES

Most Popular