মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইলে বিয়ের রাতে প্রেমিকের সাথে মেয়ে উধাও

টাঙ্গাইলে বিয়ের রাতে প্রেমিকের সাথে মেয়ে উধাও

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ বিয়ের আগের রাতে প্রেমিকের সাথে পালিয়েছে মেয়ে, আর সেই ক্ষোভে বাবা জাহাঙ্গীর (৪৭) আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। সোমবার (২ নভেম্বর) ভোরে ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামে।

স্থানীয়রা জানান, উপজেলার শালিয়াবহ গ্রামের জাহাঙ্গীর হোসেন (৪৭) এক ছেলে ও দুই মেয়ের জনক। মেয়ের মধ্যে সাথী ছোট। সে মাটিআটা দাখিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষা দেওয়ার কথা। তার সঙ্গে একই গ্রামের প্রবাসী জাহাঙ্গীর আলমের কলেজ পড়ুয়া ছেলে মাসুদের (১৯) প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে বলে জানতে পারেন বাবা জাহাঙ্গীর।

বিষয়টি নিয়ে মেয়ের সঙ্গে কথা বললে সর্ম্পকের কথা অস্বীকার করেন মেয়ে সাথী। তবে এমন ঘটনা শোনার পর বিয়ের বয়স না হলেও তিনি মেয়ের বিয়ে দিতে উঠে পরে লাগেন। এসময় কোনো পছন্দ আছে কিনা তা মেয়ের কাছেও জানতে চান বাবা জাহাঙ্গীর। কোন পছন্দ নেই এবং পরিবারের মতামতেই বিয়ে করবেন বলে জানায় মেয়ে সাথী।

সম্মতি পেয়ে বাবা জাহাঙ্গীর একই উপজেলার কুশারিয়া গ্রামে মেয়ের বিয়ে ঠিক করেন। বিয়ের দিনক্ষণ ঠিক করা হয় ২ নভেম্বর সোমবার। কিন্তু বিয়ের ঠিক আগের রাতেই প্রেমিকের সাথে পালিয়ে যায় সাথী। ল’জ্জায় আর ক্ষো’ভে বাড়ির পাশে কাঠাঁল গাছে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন বাবা জাহাঙ্গীর।

স্থানীয় ইউপি সদস্য মো. সফর আলী বলেন, মেয়ের এমন ঘটনার কারণেই লজ্জায় আর ক্ষোভে তিনি আত্ম হত্যার পথ বেছে নিয়েছেন বলে প্রতিবেশীর কাছ থেকে জানতে পেরেছি। এদিকে ছেলে এবং মেয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানায় পরিবার।

মঙ্গলবার সত্যতা নিশ্চিত করে ধলাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফুল হাসান বলেন, এ ঘটনায় কেউ বাদী হয়ে মামলা করেননি। থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular