টাঙ্গাইলে শিশুদের ঝগড়া গড়াল বড়দের মধ্যে নিহত ১, আহত ৫

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে শিশুদের ঝগড়া বড়দের মধ্যে গড়িয়ে সৃষ্ট সংঘর্ষে মনির হোসেন ওরফে মনি কসাই (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন। উপজেলার বলিভদ্র ইউনিয়নের পাঁচপোটল গ্রামে সোমবার এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে জালাল হোসেনের ছেলে মোখলেছুর রহমান (২৫), আজাহার আলীর ছেলে মজনু মিয়া ও লাল মিয়ার ছেলে দুলালকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিশুসহ দু’জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রতিবেশী হালিম ও হাকিম পরিবারের শিশুদের সঙ্গে মনি কসাই পরিবারের শিশুদের ঝগড়া হয়। এ নিয়ে মনি কসাই ও হাকিম-হালিম পরিবারের সংঘর্ষ বাধে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরান হোসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) চান মিয়া জানান, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার কারণে মনি কসাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত ও দোষীদের আটকের অভিযান চলছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর