নিজস্ব প্রতিনিধি: আগামী ৬ জানুয়ারি বুধবার নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলের সখীপুর উপজেলার যাদবপুর-বেড়বাড়ী বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন জমে ওঠেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা রাতদিন ভোটারদের দোকান ও বাড়ি বাড়ি গিয়ে নিজেদের অবস্থান তুলে ধরে ভোট প্রার্থণা করছেন। অপরদিকে বাজারের প্রকৃত ব্যবসায়ী, বণিকদের নানা সুবিধা-অসুবিধায় যাদেরকে ডেকে কাছে পান সেসব প্রার্থীকেই ভোট দিবেন এমনটি জানিয়েছেন বণিকরা । তারা বলছেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট হলে প্রকৃত ব্যবসায়ীরাই বাজারের নেতৃত্ব পাবে। এ নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক, যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষ এই পাঁচটি পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই দিন সকাল ৯টা হতে বিকেল চারটা পর্যন্ত নবসৃষ্টি শিক্ষা একাডেমিক স্কুল ক্যাম্পাসে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন। বুধবার যাদবপুর-বেড়বাড়ী বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন
0
158
Previous article
Next article
