Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কমটি গঠন; সভাপতি শিপলু-সস্পাদক জোবায়ের

মির্জাপুরে জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কমটি গঠন; সভাপতি শিপলু-সস্পাদক জোবায়ের

মির্জাপুর প্রতিনিধিঃ জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (০৮ ফেব্রুয়ারি) জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মুহাম্মদ আলতাফ হোসেন ও সাধারণ সম্পাদক আবুল বাশার মজুমদার কর্তৃক স্বাক্ষরিত এক প্যাডে ঢাকায় সংস্থার নিজস্ব কার্যালয় থেকে এই কমিটির অনুমোদন দেয়া হয়।

এতে দৈনিক আমাদের অর্থনীতি ও ডেইলি অবজারভার পত্রিকার মির্জাপুর উপজেলা প্রতিনিধি মো. মাজহারুল ইসলাম শিপলুকে সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার মির্জাপুর উপজেলা প্রতিনিধি মো. জোবায়ের হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি নিউজ টাঙ্গাইল’র মির্জাপুর প্রতিনিধি মো. কাইয়ুম মিয়া ও সাপ্তাহিক ইনতিজার’র মির্জাপুর প্রতিনিধি সঞ্জয় দাস, যুগ্ম-সম্পাদক দৈনিক সংবাদ’র স্টাফ রিপোর্টার মো.সাদ্দাম খান ও দৈনিক নবোদয়’র স্টাফ রিপোর্টার মো. রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক আনন্দ টিভি ও দৈনিক আমার সংবাদ’র মির্জাপুর প্রতিনিধি মো.সানোয়ার হোসেন, কোষাধ্যক্ষ দৈনিক প্রতিদিনের চিত্র ও দৈনিক আজকের খবর’র মির্জাপুর প্রতিনিধি মো. শামীম মিয়া, দফতর সম্পাদক দৈনিক আমার বার্তা ও আওয়ার টাইম’র মির্জাপুর প্রতিনিধি রাব্বি ইসলাম, প্রচার সম্পাদক দৈনিক ডেসটিনি’র মির্জাপুর উপজেলা প্রতিনিধি মো. মিনহাজ উদ্দিন, ক্রীড়া সম্পাদক আলোকিত প্রজন্ম’র মির্জাপুর প্রতিনিধি মো.বশির আহমেদ, সদস্য মো.নাজিম উদ্দিন (সময় সংবাদ), সাইফুল ইসলাম (দৈনিক কালের বার্তা), হৃদয় আহমেদ (দৈনিক সকালের সময়), হাসান শাহরিয়ার (দৈনিক জনতা) এবং শেখ নাসির উদ্দিন (বিডিনিউজ২৪.কম)।

RELATED ARTICLES

Most Popular