ঘাটাইলে ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: সোমবার সকালে ঘাটাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী  ছাত্র দলের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে। উপজেলা ছাত্রদল এ উপলক্ষ্যে কেক কাটা, র‌্যালি, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। 

উপজেলা বিএনপির কার্যালয়ে সকালে এ উপলক্ষ্যে কেক কাটা,  মিলাদ ও দোয়া মাহফিলের  অনুষ্ঠিত হয়। পরে একটি বণাঢ়্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।
র‌্যালি শেষে উপজেলা ছাত্রদলের আহবায়ক খুররম মাসুদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এ কে এম রেজাউল করিম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিকী, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক ও জামুরিয়া ইউপি চেয়ারম্যান শামীম খান, যুবদলের সাধারন সম্পাদক আরিফ সিদ্দিকী ,কলেজ ছাত্রদলের আহবায়ক আফজাল হোসেন প্রমূখ।
এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর