Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের চাপায় জিয়ারত শিকদার (৫৯) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সোয়া ছয়টার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় তিনি মাইক্রোর চাপায় মারা যান।তিনি পাকুল্যা পূর্বপাড়া গ্রামের মৃত কালু শিকদারের ছেলে।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

RELATED ARTICLES

Most Popular