টাঙ্গাইলে সড়ক দুঘর্টনায় নিহত ১

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর নামকস্থানে শুক্রবার (১৬ জুলাই) কাভার্ড ভ্যান ও প্রাইভেটকারের সংঘর্ষে একজন নিহত ও চার জন আহত হয়েছেন। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। রসুলপুর নামকস্থানে পৌঁছলে প্রাইভেটকারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়। আহত চার জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তি ঢাকাস্থ মিরপুরের নবাবেরবাগ এলাকার আব্দুল আলমের ছেলে রফিকুল ইসলাম।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর