খন্দকার আল মঈন বলেন, গ্রেফতার মো. নজরুল ইসলাম রাজসহ আরও অনেকে তার বাসায় অ্যালকোহলসহ বিভিন্ন প্রকার মাদকের সরবরাহ করত এবং পার্টিতে অংশ নিত বলে গ্রেফতাররা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
৪ আগস্ট বুধবার বিকাল ৪টার দিকে পরীমণির বাসায় অভিযান শুরু করে র্যাব। তখন তাৎক্ষণিক ফেসবুক লাইভে এসে পরীমণি বিষয়টি সবাইকে জানান। তিনি বলেন, অজ্ঞাত বিভিন্ন পোশাকের কয়েকজন ব্যক্তি বাসার বাইরে থেকে কলিং বেল দিয়ে দরজা খুলতে বলছে। আমি ভয় পাচ্ছি। তিনি থানা-পুলিশ, ডিবির কর্মকর্তা ও তার পরিচিতদের কাছে ফোন করে তাকে বাঁচানোর আহ্বান জানান। বাইরে থেকে বারবার র্যাব তাদের পরিচয় দিলেও ভেতর থেকে দরজা খুলছিলেন না তিনি।
পরে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাসার বারান্দা দিয়ে দেখে বিকেল ৪টা ৩৫ মিনিটে ভেতর থেকে দরজা খুলে দেওয়া হয়। এরপর র্যাব সদস্যরা ভেতরে ঢোকেন ও তল্লাশি শুরু করেন। অভিযানের সময় পরীমণির বাসার ভেতরে মদ ও কাপড়ের একটি রেকের খোঁজ মেলে। তাতে দেখে মনে হয়, বাসায় যেন পরীমণি মদ ও কাপড়ের পসরা বসিয়েছিল।
র্যাবের একটি সূত্র জানিয়েছে, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।