নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম বেড়বাড়ি কমিউনিটি ক্লিনিক টিকাদান কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী, স্থানীয় আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক শওকত শিকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সোবহান প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান আবদুর রহিম বলেন, ইউনিয়ন পর্যায়ে ৬টি টিকাদান কেন্দ্রে ৩ হাজার ৬০০ ডোজ টিকা সরবরাহ করা হয়েছে। পূর্বের ন্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও নিয়মিতভাবে টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে।
