ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে শিশু লিয়ন (০৭) হত্যার ঘটনায় প্রধান আসামি আসলাম (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার সকালে উপজেলার উত্তর ধলাপাড়া এলাকায় ঘাটাইল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) টিম গঠন করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার জানান, মামলার আসামী অজ্ঞাত থাকায় এবং মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় জেলার পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম এর নির্দেশে তথ্য প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে অতিদ্রুত সময়ের মধ্যে শিশু হত্যা মামলার আসামী মোঃ জাহান আলীর ছেলে মোঃ আসলামকে গ্রেফতার করে আদালতে পাঠাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট উপজেলার উত্তর ধলাপাড়া মোবারক হোসেন এর ছেলে লিয়ন (০৭) বড়শি দিয়া মাছ ধরার জন্য বংশাই নদীতে যায়। লিয়ন বড়শি দিয়ে মাছ ধরা শেষে বাড়ীতে ফিরে না আসায় তাহার পিতা-মাতা সহ তাহার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজা খুঁজি করতে থাকে। খোজাখুজির একপর্যায়ে ওইদিন ০৩:৪৫ এর দিকে বংশাই নদীর পূর্ব পাড়ে জঙ্গলের ঝোপের ভিতরে লিয়নের মৃত দেহ উদ্ধার করে বাড়ীতে নিয়া আসে। সংবাদ পেয়ে ঘাটাইল থানা পুলিশ ও ধলাপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
