শনিবার, মে ২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে পৌর এলাকা মৎস্য ব্যবসায়ী সমিতির নির্বাচন; ফিরোজ সভাপতি ও ইমরান সম্পাদক 

টাঙ্গাইলে পৌর এলাকা মৎস্য ব্যবসায়ী সমিতির নির্বাচন; ফিরোজ সভাপতি ও ইমরান সম্পাদক 

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে পৌর এলাকা মৎস্য ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির ২০২১-২০২৪ইং সনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি মো. ফিরোজ বেপারী ও সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন নির্বাচিত হয়েছেন।

গত বুধবার ছয়-আনী বাজারে মৎস্য ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে সকাল ১০টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে এ ভোট গ্রহন। নির্বাচন শেষে ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিটির সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম।

নির্বাচনে সভাপতি পদে মো. ফিরোজ বেপারী (চেয়ার) প্রতীকে ৪৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মো. আজিম হোসেন (মোমবাতি) ২৫২ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মো. ইমরান হোসেন (মোরগ) ৩৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দী মো. মোতালেব হোসেন রানা (মাছ) ৩৫৪ ভোট পেয়েছেন।

নির্বাচনে এছাড়া অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ সোহেল বেপারী, সদস্য মো. হায়দার আলী, মো. টিপু বেপারী, মো. সুলতান হোসেন, মো. সিল্টু বেপারী ও মো. নবী আলম বেপারী।

নব নির্বাচিত সভাপতি মো. ফিরোজ বেপারী পুলিশ প্রশাসন, নির্বাচন পরিচলানা কমিটি ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular