টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর কিশোরের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে প্রান্ত (১৯) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে পৌর এলাকার উত্তরপাড়ার পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার থেকে প্রান্ত নিখোঁজ হয়। তবে এ বিষয়ে থানায় অবহিত করেনি তার পরিবার। শনিবার সকালে স্থানীয়রা পুকুরে একটি লাশ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করলে প্রান্তের পরিবার লাশটি শনাক্ত করে।

এ বিষয়ে ঘাটাইল থানার (ওসি) আজহারুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে মৃত্যুর কারণ।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর