নবচেতনার উদ্যোগে যশোরে ১০০০ ফলজ গাছ উপহার

নিজস্ব প্রতিবেদকঃ-
স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশের একদল উদ্যোমী তরুন সুদূর নরওয়ে থেকে ১২ অক্টোবর ২০২১ সড়ক পথে যাত্রা শুরু করেছে। তারা প্রতিটি দেশে স্বাধীনতার বার্তা ও “যুদ্ধ নয় শান্তির বার্তা” তুলে ধরবে।

পাশাপাশি পরবর্তী প্রজন্মের কাছে বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়ার জন্য পরিবেশের ভারসাম্য রক্ষার আহ্বান জানিয়ে ১৬ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে এ অভিযাত্রার সমাপ্তি করবে।

সুবর্ণযাত্রার কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে নবচেতনা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন বনায়নের কার্যক্রমের অংশ হিসাবে আজ ঝিকরগাছা উপজেলা ও যশোর সদরে ১০০০ ফলজ গাছ প্রদান করেছে।

শিমুলিয়া ক্যাথলিক চার্চের ফাদার বাবলু সরকার এ কার্যক্রম উদ্বোধন করেন।
পরবর্তী প্রজন্মদের বাসযোগ্য আবাস গঠনে নবচেতনার বৃক্ষপ্রেমীরা ২০১০ হতে এ বনায়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর