সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে উচ্চ ফলনশীল বোরো ধানের বীজ ও সার বিতরণ

ঘাটাইলে উচ্চ ফলনশীল বোরো ধানের বীজ ও সার বিতরণ

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইলে প্রণোদনা কর্মসূচির আওতায় আসন্ন বোরো মৌসুমে হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাতের ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান ,অতিরিক্ত কৃষি অফিসার শামীমা আক্তার প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নে সংশ্লিষ্ট বøকের উপ সহকারী কৃষি কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০২১-২০২২ অর্থবছরে ৪০০০ হাজার হাইব্রিড ধান ২ কেজি করে ২০০০ হাজার কৃষককে উচ্চফলনশীল উপসী জাতের ধান, ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার প্রধান করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular