সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল চালক নিহত

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল চালক নিহত

ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মনিরুজ্জামান (৪২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার বিকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার হরিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সে উপজেলার নবরন্তবাড়ী গ্রামের আমীর মজিদের ছেলে। পেশায় একজন ফিড ব্যাবসায়ী।

পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শীরা জানান,টাঙ্গাইল থেকে ছেরে আসা একটি প্রাইভেটকার উপজেলার হরিপুরে পোছালে চলন্ত প্রাইভেটকারটির এক্সেল ভেঙ্গে যায়।

এ সময় প্রাইভেটকারের সামনে থেকে বামপাশের চাকাটি খুলে চলন্ত একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লাগে। এ সময় মটরসাইকেলটি ধুমরে মুচরে যায়। এতে মটরসাইকেল চালক গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘাটাইল থানার এস. আই মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক প্রাইভেটকারটি আটক করা হয়েছে চালক পালিয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular