বাবা হারালেন অভিনেত্রী তিশা

অনলাইন থেকে: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বাবা আবুল কালাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শনিবার (১২ ফেব্রুয়ারি)রাত আনুমানিক ১০টার দিকে মারা যান তিনি।

পরিচালক তুহিন হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিশার বাবা দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিশা তার মরহুম বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এর আগে ২০২১ সালের আগস্টে তানজিন তিশার বাবা আবুল কালাম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। ওই সময় তার মাইনর স্ট্রোক হয়েছিল।

তবে ৯ আগস্ট ফেসবুকে এক স্ট্যাটাসে তিশা তার বাবার সুস্থতার খবর জানিয়েছিলেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর