মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাধনবাড়ীধনবাড়ীতে মাদক সেবনের দায়ে যুবকের জেল-জরিমানা

ধনবাড়ীতে মাদক সেবনের দায়ে যুবকের জেল-জরিমানা

ধনবাড়ী প্রতিনিধি:টাঙ্গাইলের ধনবাড়ীতে মাদক সেবনের দায়ে এক যুবককে নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ ফ্রেব্রুয়ারি) দুপুরে তাকে আটক করা হয়। মাদক সেবনকারী আবু বকর সিদ্দিক ওরফে মিন্টু (৩০) পৌর শহরের পূর্ব মিয়াপাড়া এলাকার মো. আকবর আলীর ছেলে।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া জানান, ‌‌স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মাদক সেবনকারী মিন্টুকে নিজ বাসা থেকে আটক করা হয়। এ সময় বেশ কিছু সিগারেট জব্দ করা হয়। সে সিগারেটের ভিতরে হোরোইন সেবন করতো বলে জানা যায়। আটকের সময় ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ওসি তদন্ত মো. ইদ্রিস আলী, মিন্টুর বাবা মো. আকবর আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন জানান, ঘটনাস্থল থেকে অভিযুক্তকে পুলিশ আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, ‘‘মিন্টু এলাকার চিহ্নিত মাদক সেবনকারী । নিজ বাসার ভিতরে ও বিভিন্ন জায়গায় বন্ধু-বান্ধব নিয়ে মাদক সেবন করতো। একালাবাসী প্রতিবাদ করলে হুমকী দিতো।’’

ওসি আরও বলেন, ‘‘বিভিন্ন সামাজিক অপরাধমূলক কর্মকান্ডে ধনবাড়ী থানা পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকান্ডে থেকে জনগণকে নিজ-নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার জন্য বলা হচ্ছে। করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনমূলক প্রচারণা করা হচ্ছে।’’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular