সখীপুরে উপজেলা বিএনপির ৪৭ নেতাকর্মীর জামিন

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে টহলরত পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় দুই সপ্তাহ কারাভােগের পর উপজেলা বিএনপির ৪৭ নেতাকর্মী জামিনে ছাড়া পেয়েছেন।

রবিবার দুপুরে টাঙ্গাইল জেলা দায়রা জজ আদালতের বিচারক ফাহমিদা কাদের তাদের জামিন মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী এস এম ফায়জুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের আগে ১৮ ডিসেম্বর রাতে উপজেলার কালিয়া ইউনিয়নের বড়চওনা এলাকায় টহলরত পুলিশের গাড়িতে হামলা ও পিকআপ ভ্যান ভাঙচুরের অভিযােগে সখীপুর থানা-পুলিশ বাদী হয়ে মামলা করে। ওই মামলায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯৪ জনকে আসামি করা হয়। পরে ২০২০ সালের ৩০ অক্টোবর ১২৯ জনকে আসামি করে আদালতে অভিযােগপত্র দেয় পুলিশ। গত ১৩ ফেব্রুয়ারি ওই মামলায় বিএনপির ৬০ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করলে আদালত ৪৭ জনকে জেলহাজতে পাঠানাের আদেশ দেয়। বাকি ১৩ জনকে অসুস্থতার কারণে জামিন দেন।

 

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর