সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলড্রাগন চাষে কীটনাশক ও রাসায়নিক সার না ব্যবহারের পরামর্শ

ড্রাগন চাষে কীটনাশক ও রাসায়নিক সার না ব্যবহারের পরামর্শ

ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: ড্রাগন চাষের মান উন্নয়নসহ ফলন অধিক উৎপাদন বৃদ্ধির লক্ষে ড্রাগনের গাছে নানা ধরণের কীটনাশক ও রাসায়নিক সার প্রয়োগের ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহারে গুরুত্ব বাড়াতে টাঙ্গাইলের ঘাটাইলে শতাধিক ড্রাগন চাষিদের নিয়ে পরামর্শ ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ মার্চ) বেলা ১১ উপজেলার কাজলা সরকারি প্রথমিক বিদ্যালয়ে মাঠে ‘বাংলাদেশ ড্রগন ফার্ম এসোসিয়েশন’ সংগঠন প্রথম মহাসম্মেলনের আয়োজন করেন।

সম্মেলনে প্রকৌশলী আবু হাসনাত তালুকদার মনিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ড্রাগন চাষী আব্দুল হালিম ভূইয়া, দ্বীপ এগো ফার্মের প্রতিষ্ঠাতা আল-আমিন শোভন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- ড্রাগন চাষী লিটন মিয়া, আল আমিন, আব্দুল্লাহ আল মামুন, আজমত হোসেন, মাহফুজুর রহমান মাফী, শহিদুল ইসলাম শহিদ, তানভীর তাজ মেহেদী প্রমুখ।

এসময় ড্রাগন চাষের মান উন্নয়ন ও ফলন বৃদ্ধির লক্ষে কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহারের গুরুত্ব বিষয়ক নানাধিক ড্রাগন চাষিদের পরামর্শ দেন বক্তারা। সম্মেলনে দেশের বিভিন্ন জেলা-উপজেরা থেকে আসা শতাধিক চাষি অংশ নেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular