শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
Homeবিবিধটাঙ্গাইলে বৃহত্তর ময়মনসিংহ অনলাইন পাবলিক গ্রুপের ৫০ হাজার সদস্য পূর্তি উদ্যাপন

টাঙ্গাইলে বৃহত্তর ময়মনসিংহ অনলাইন পাবলিক গ্রুপের ৫০ হাজার সদস্য পূর্তি উদ্যাপন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে বৃহত্তর ময়মনসিংহ অনলাইন পাবলিক গ্রুপের ৫০ হাজারেরও অধিক সদস্য হওয়ায় টাঙ্গাইলের ডিসি লেকে মঙ্গলবার (১৩ মার্চ) কেক কাটা হয়। ওই পাবলিক গ্রুপের টাঙ্গাইল জেলা এডমিন ও দৈনিক কালবেলা’র টাঙ্গাইল প্রতিনিধি মেহেদী হাসান এতে সভাপতিত্ব করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আলোকিত বাংলাদেশের টাঙ্গাইল প্রতিনিধি রঞ্জন কৃষ্ণ পন্ডিত, চ্যানেল এস এর টাঙ্গাইল প্রতিনিধি রাশেদ খান মেনন, দৈনিক আমার সংবাদের টাঙ্গাইল প্রতিনিধি রাইসুল ইসলাম লিটন, দৈনিক আমার বার্তা টাঙ্গাইল প্রতিনিধি জাহাঙ্গীর আলম, সাপ্তাহিক গণবিপ্লবের চীফ রিপোর্টার আলামিন খান, দৈনিক বাংলাদেশ সময়ের টাঙ্গাইল প্রতিনিধি এনায়েত করিম, ঘাটাইল টাইমস ডট কম এর ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular