মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে জমে উঠেছে ঈদ বাজার; মার্কেট গুলোতে ক্রেতাদের ভিড় বাড়ছে

সখীপুরে জমে উঠেছে ঈদ বাজার; মার্কেট গুলোতে ক্রেতাদের ভিড় বাড়ছে

সজল আহমেদ:  টাঙ্গাইলের সখীপুরে বিপণিবিতারগুলোতে ঈদের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন মানুষ। একই সঙ্গে ব্যস্ত দোকানিরাও। পরিবারের সদস্যদের পছন্দের পোশাক কিনে দিতে দোকানে দোকানে ছুটছেন অনেকে। সকাল থেকে রাত পর্যন্ত চলে বেচাকেনা। যত ঈদ ঘনিয়ে আসছে দোকানে ক্রেতাদের ভিড় বাড়ছে বলে জানান দোকানিরা।

পৌর শহরের বিপণিবিতানগুলো ঘুরে দেখা যায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিপণিবিতানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। কিছু কিছু মার্কেট গুলোতে ভিড় সামাল দিতে কখনো কখনো হিমশিম খেতে হয় দোকানি-কর্মচারীদের। বেশিরভাগ মানুষ দোকানে বা দোকানের সামনে ইফতার করতে দেখা গেছে।

ঈদে তরুণদের পছন্দের তালিকায় রয়েছে পাঞ্জাবি ও কাবলি। বিভিন্ন দোকানে গিয়ে পছন্দের পাঞ্জাবি কিনতে দেখা যায় অনেককে।

ফ্যাশন টাচ্ শপে পাঞ্জাবি কিনতে আসা সুমন জানান, বন্ধুদের সবাই পাঞ্জাবি ও পায়জামা কিনছেন। পাঞ্জাবির পাশাপাশি তরুণদের পছন্দের তালিকায় রয়েছে জিন্স ও প্রিন্টের শার্ট।

আবির নামের আরেক যুবক জানান, কাপড়ের দাম কিছুটা বাড়লেও নতুন ডিজাইনের পাঞ্জাবি এবার ততোটা আসেনি। ডিজাইন পছন্দ না হওয়ায় হাফ শার্ট কিনতে হচ্ছে বলে তিনি জানান।

বিভিন্ন মার্কেট ঘুরে জানাযায়, ঈদে ইন্ডিয়ান জর্জেট, কাঁচাবাদাম, লেহেঙ্গা, টাঙ্গাইলের শাড়িসহ বিভিন্ন ডিজাইনের পোশাক রয়েছে। এসব পোশাক দেড় হাজার থেকে ৪ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ছোটদের স্কার্টের জনপ্রিয়তাও রয়েছে তুঙ্গে।

মাহমুদা বীণা নামের এক ক্রেতা জানান, তিনঘণ্টা চেষ্টার পর পছন্দের পোশাক কিনতে পেরেছি। বাড়ির সবার জন্য ঈদের পোশাক কেনা হয়েছে। বড়দের চাইতে ছোটদের পোশাকের দাম প্রায় দ্বিগুণ।

শামীম টাওয়ারে কাপড় কিনতে আসা মাহমুদ শরীফ জানান, গতবারের তুলনায় ডিজাইনে ভিন্নতা রয়েছে। তবে দাম এবার অনেক বেড়ে গেছে।

মায়ের দোয়া ফ্যাশনের বিক্রেতা সাব্বির আহমেদ সুমন জানান, ক্রেতারা নিত্য-নতুন ডিজাইনের পোশাক কিনছেন। তাদের কথা মাথায় রেখে আমারা পোশাক এনেছি। এখানে বিভিন্ন ব্রান্ডের নতুন নতুন ডিজাইনের পোশাক রয়েছে।

এস আই ফ্যাশন হাউজের মজিদ মাহমুদ রহমান বলেন, করোনার কারণে দুই বছর ঈদে তেমন কেনাবেচা হয়নি। এবার রমজানের শুরুর থেকে এখন বিক্রি কিছুটা বেড়েছে। আশা করছি এ ঈদে সামনের কয়েকটা দিন কেনাবেচা অনেক ভালো হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular