Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরে মৎস্য সপ্তাহের মূল্যায়ন সমাপনী
  • নিজস্ব প্রতিবেদক: “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরেও ৭ দিন ব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ পালন সমাপ্ত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৯ জুলাই) সকালে উপজেলা গোবিন্দাসীছবি নৌকা ঘাটে মৎস্য সপ্তাহের মূল্যায়ন এ সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত এ মৎস্য সপ্তাহ পালন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর।

সমাপনীতে ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই ইউনুছ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন-উপজেলা মৎস্য কর্মকর্তা এ.টি.এম সামসুজ্জামান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক, গাবসারা ইউপি চেয়ারম্যান শাহ আলম আকন্দ শাপলা, ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) হাবিবুর রহমান, মৎস্য প্রতিনিধি মুক্তার হোসেন প্রমুখ।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর