- নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের স্নাতক (সম্মান) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ জুলাই) ১২ থেকে ১ টা পর্যন্ত সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে ও সুশৃংখল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসহ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মো. ফরহাদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন- প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এআরএম সোলাইমান ও ট্রেজারার প্রফেসর ডক্টর মো. সিরাজুল ইসলাম।
প্রসঙ্গত, ‘এ’ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ ৪টি কেন্দ্রে ৪ হাজার ৬৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং পরীক্ষা কেন্দ্রে ৯৭-৯৮% উপস্থিত ছিল।
এদিকে, জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের স্নাতক (সম্মান) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ আগস্ট অনুষ্ঠিত হবে।
