থানা বা আদালতে জব্দ করা মালামাল কীভাবে রাখা হয়েছে বা কীভাবে সংরক্ষণ করা হচ্ছে তার বিস্তারিত জানতে চেয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে আগামী ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩০শে আগস্ট) বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে জব্দ করা মালামাল যথাযথভাবে সংরক্ষণ না করা কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
আইন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক ও ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
